Skip to content
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · পণ্য হাতে পেয়ে টাকা দিন

ডেলিভারি পদ্ধতি

ডেলিভারি এলাকা

ঢাকার ভেতরে ও ঢাকার বাইরে — দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হোম ডেলিভারি দেওয়া হয়। আমরা Pathao, Steadfast সহ বিভিন্ন কুরিয়ার পার্টনারের মাধ্যমে পণ্য পাঠাই।

ডেলিভারি চার্জ

  • বেবি ব্লাংকেট ও সাধারণ পণ্য: ঢাকার ভেতরে ৳100, ঢাকার বাইরে ৳130
  • নামাজের চেয়ার: ওজনে ভারী হওয়ায় সারা বাংলাদেশে ৳400

পেমেন্ট

সব অর্ডার ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পাবার পর ডেলিভারি ম্যানকে দাম ও ডেলিভারি চার্জ পরিশোধ করুন — কোনো অগ্রিম পেমেন্ট লাগে না।

ডেলিভারির সময়

অর্ডার কনফার্ম হওয়ার পর পণ্য কুরিয়ারে বুক করা হয়। এলাকা ও কুরিয়ারের অবস্থাভেদে ডেলিভারির সময় কম-বেশি হতে পারে; দেরি হলে আমরা আপনাকে জানাব।

পণ্য গ্রহণের সময়

সম্ভব হলে ডেলিভারি ম্যানের সামনেই প্যাকেট ও পণ্য দেখে নিন। প্যাকেট ক্ষতিগ্রস্ত বা পণ্য ভুল হলে গ্রহণ না করে সাথে সাথে হোয়াটসঅ্যাপে (01580-612274) জানান।